Wednesday, March 25, 2026

মুম্বই হামলার মাস্টারমাইন্ড সহ ১৮০০ জঙ্গিকে ছাড় পাকিস্তানের!

Date:

Share post:

পাকিস্তান যে প্রকৃতই জঙ্গিদের স্বর্গরাজ্য, তা ফের প্রমাণিত হল। ভয়ঙ্কর মুম্বই হামলার মূল মাথা, লস্কর-ই-তইবার কমান্ডার ও কুখ্যাত জঙ্গি জাকিউর রহমান লকভি সহ আরও ১৮০০ জঙ্গিকে নিজেদের ওয়াচ-লিস্ট থেকে বাদ দিয়েছে পাকিস্তান। এফএটিএফ বা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের পদক্ষেপের আগে এই কাজ করা হয়েছে পাকিস্তানের তরফে। যাতে এই জঙ্গিদের গায়ে আঁচ না পড়ে। মার্কিনি সংস্থার তরফে এই দাবি করা হয়েছে।

জঙ্গিদের ছাড় দেওয়ার এই পদক্ষেপে পাকিস্তানের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনিতেই করোনাভাইরাস আতঙ্কে কার্যত থমকে গোটা দেশ। তারই মধ্যে এই ধরনের ঘটনা বিস্ময়কর। জানা গিয়েছে, ২০১৮ সালে এই তালিকাতে ছিল প্রায় ৭৬০০ টি নাম। গত কয়েক মাসের মধ্যে সেই তালিকাকে ছোট করা হয়েছে। মার্কিন সংস্থার তরফে জানানো হয়েছে, মার্চের শুরুতে বাদ দেওয়া হয়েছিল ১৮০০ নাম। কিন্তু কীসের ভিত্তিতে এই ছাড় দিল পাক সরকার, তা স্পষ্ট নয়।

এফএটিএফ এর তরফে জানানো হয়েছে এখনও জঙ্গি সংগঠনগুলিকে আর্থিক সাহায্য বন্ধ করেনি পাকিস্তান। ফেব্রুয়ারি পর্যন্ত দেখা গিয়েছে এফএটিএফ এর দেওয়া ২৭ টি নীতির মধ্যে মাত্র কয়েকটিই পালন করেছে পাকিস্তান। এখনও পাকিস্তানকে ব্ল্যাকলিস্টেড করেনি এফএটিএফ। তা যাতে না করতে হয় সেই চেষ্টা করা হচ্ছে পাকিস্তানের তরফে।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...