Sunday, June 14, 2026

কেন্দ্রীয় দলকে সহযোগিতার আশ্বাস রাজ্যের,স্বাগত জানালো কেন্দ্র

Date:

Share post:

সুর অনেকটাই নরম করে দিল্লি থেকে আসা কেন্দ্রীয় দলকে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস রাজ্যের৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে লেখা এক চিঠিতে মুখ্যসচিব রাজীব সিনহা বলেছেন, রাজ্য সম্পূর্ণভাবে বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে দেওয়া কেন্দ্রীয় সরকারের নির্দেশ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে৷ মুখ্যসচিবের এই আশ্বাসকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব পুণ্যসলিলা শ্রীবাস্তব এক বিবৃতিতে স্বাগত জানিয়েছেন৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে লেখা চিঠিতে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা বলেছেন :

◾ কেন্দ্রীয় দলের সঙ্গে রাজ্য সরকার সহযোগিতা করেনি, এমন ঘটনা ঘটেনি৷

◾ আসলে, এই দুই কেন্দ্রীয় দল যে রাজ্যে আসছে, তার আগাম কোনও খবর রাজ্যের কাছে সঠিক সময়ে ছিল না৷

◾রাজ্যের সঙ্গে আলোচনা না করেই এই দুই দল পৌঁছে যায়৷ ফলে কেন্দ্রীয় দলকে পরিকাঠামোগত সহায়তা করার কোনও সুযোগই রাজ্য পায়নি৷

◾কেন্দ্রীয় দলও এ ধরনের কোনও সহযোগিতা রাজ্যের কাছে চায়নি৷

◾ কেন্দ্রের একটি দল নিজেরাই কলকাতায় বিএসএফ অতিথিনিবাসে এবং দ্বিতীয় দলটি শিলিগুড়ির এসএসবি অতিথিনিবাসে চলে যায়৷

◾ এই প্রসঙ্গে জানাই, কলকাতায় আসা কেন্দ্রীয় দলের নেতা অপূর্ব চন্দ্র ২০ এপ্রিল আমার দফতরে আসেন এবং আমাদের মধ্যে লকডাউন ও অন্যান্য বিষয়ে আলোচনা হয়৷ রাজ্য এ ব্যাপারে ইতিমধ্যেই কোন ধরনের পদক্ষেপ করেছে, তা জানানো হয় কেন্দ্রীয় দলের নেতাকে৷

◾ উত্তরবঙ্গের কেন্দ্রীয় দলের নেতা বিনীত যোশির সঙ্গেও আমার বিস্তারিত কথা হয়৷

◾ ২০ এপ্রিল আমি নিজে কেন্দ্রীয় দল কলকাতায় যেখানে আছে, সেই বিএসএফ অতিথিনিবাসে গিয়ে বিস্তারিত আলোচনা করি এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করি৷

◾ কেন্দ্রীয় দল শহরের নিদিষ্ট কিছু এলাকায় সরেজমিনে পরিদর্শন করার কাজও শুরু করেছেন খতিয়ে দেখছে লকডাউন ও অন্যান্য বিধি মানা হচ্ছে কি’না৷

◾ রাজ্য সরকার কেন্দ্রীয় দলকে পূর্ণ সহযোগিতা করবে৷

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...