Monday, April 6, 2026

লকডাউনে মানবিকতার নজির যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের হস্টেল ছেড়ে বাড়িতে থাকতে বলে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তার মধ্যেও এক ছাত্রীকে গেস্ট হাউসে থাকার অনুমতি দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। অভিযোগ, পদার্থবিদ্যা বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী পারিবারিক হিংসার শিকার।

লকডাউন শুরু হওয়ার আগেই বাড়ি চলে যান ওই ছাত্রী। কিন্তু থাকতে না পেরে দিন দুয়েকের মধ্যেই বাড়ি ছাড়েন। পেয়িং গেস্ট হিসেবে থাকার ব্যবস্থা করেন তাঁর বন্ধুরা। তবে লকডাউন চলায় বাড়ি ভাড়া দিতে রাজি হননি কেউ। এরপর বিশ্ববিদ্যালয়কে জানানো হয় পুরো বিষয়টি। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় ওই ছাত্রীকে থাকতে দেওয়া হবে গেস্ট হাউসে। ইতিমধ্যে এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে মহিলা কমিশনে।

বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‌ লকডাউন চলাকালীন গেস্ট হাউসে থাকবে ওই ছাত্রী। সমস্যার সমাধান না হলে হস্টেলে রাখার ব্যবস্থা করা হবে। আপাতত গেস্ট হাউসে সে একাই রয়েছে। দেখাশোনার জন্য একজন কর্মী রয়েছেন।

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...