Saturday, June 27, 2026

এবার রেশন দোকান খোলা ও বন্ধের সময়সীমা বাড়ালো রাজ্য সরকার

Date:

Share post:

এবার খাদ্য দফতর রেশন দোকান খোলা ও বন্ধের সময়সীমা নির্দিষ্ট করে দিল। রাজ্যবাসী যাতে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখেই রেশন সংগ্রহ করতে পারেন, সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
এই বিষয়ে খাদ্য দফতরের তরফে নির্দেশিকাও জারি করা হয়েছে। ২৪ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন রেশন দোকান খোলা থাকবে দু’দফায়। সকাল ৮ টা থেকে বেলা ১২টা ও ফের দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত। শুধু তাই নয়, ২৫ মে ঈদ-উল-ফিতর উপলক্ষে রেশন দোকান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে ।
রেশনে যাঁরা আগে দু’টাকা কেজি দরে চাল পেতেন, আগামী সেপ্টেম্বর পর্যন্ত তাঁরা মাসে মাথা পিছু পাঁচ কেজি করে চাল পাবেন।
লকডাউনের মাঝেও , রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধীরা। এমনকী বহু মানুষ রেশন পাচ্ছেন না বলেও অভিযোগ উঠেছে । এবার রেশন দোকান দিনে দুবার খোলার সিদ্ধান্ত নিয়ে বিরোধীদেরও জবাব দিল রাজ্য সরকার, এমনই মত বিশেষজ্ঞদের ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...