Friday, March 27, 2026

মৃত্যুপুরী গুজরাত! প্রতি ৪ ঘন্টায় একজন করে মৃত করোনায়

Date:

Share post:

একসঙ্গে মৃত্যু হল ১৯ জনের। করোনায় একদিনে এত বেশি সংখ্যক মানুষের মৃ্ত্যু আগে হয়নি দেশের পশ্চিম সীমান্তের এই রাজ্যে। পরিসখ্যান বলছে, গুজরাতে চার ঘন্টায় একজন করে মানুষের করোনায় মৃত্যু হচ্ছে। ফলে গোটা রাজ্যে প্রবল আতঙ্ক ও উৎকন্ঠা তৈরি হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল গুজরাতে মৃত্যু হয়েছিল ১২ জনের। সেটাই ছিল এখনও পর্যন্ত একদিনে গুজরাতে করোনায় সর্বাধিক মৃত্যুর রেকর্ড। কিন্তু এবার একদিনে ১৯ জনের মৃত্যু হওয়ায় সেই রেকর্ডও ভেঙে গেল।

রাজ্যে সবচেয়ে বেশি আতঙ্ক দানা বেঁধেছে সুরাট, ভাবনগর এবং ভারুচ শহরে। এই শহরগুলিতেই একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। আহমেদাবাদের অবস্থা তো আরও করুণ। সেখানে ৫৯ শতাংশ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। গোটা গুজরাতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৩ জনের। গুজরাতে করোনায় মোট আক্রান্তে সংখ্যা ছাড়িয়েছে দু’হাজার।

Related articles

৪২ হাজার মেট্রিক টন LPG ভারতে, অশান্তির মধ্যে হরমুজ পেরিয়ে এল ‘জগ বসন্ত’

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ভারতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। তবে ভারতে যে গ্যাসের হাহাকার দেখা দিয়েছে তা মানতে...

জ্বালানির পর এবার বাড়তে চলেছে ৭৬৭ জরুরি ওষুধের দাম!

গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থা আমজনতার। এবার মধ্যবিত্তের পকেটের খরচ বাড়িয়ে মেডিক্যাল পরিষেবাতেও মূল্যবৃদ্ধির কোপ। জাতীয় ওষুধ...

বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা! বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

শুক্রের সকাল থেকে রোদের দাপট দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ রাজ্যজুড়ে দফায় দফায় ঝড় বৃষ্টির দুর্যোগ চলতে পারে, সঙ্গী...

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...