Sunday, June 21, 2026

সংবাদমাধ্যমের স্বাধীনতা: বিশ্বের ১৮০টি দেশের তালিকায় ভারতের স্থান এখন ১৪২

Date:

Share post:

Freedom of Press বা সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে আরও দু’ধাপ নীচে নামল ভারত। ২০১৯-এ ছিলো ১৪০-এ, এখন ১৪২ নম্বরে৷

প্রতি বছরের মতো এ বারেও সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে ১৮০টি দেশের তালিকা প্রকাশ করেছে ‘Reporters Without Borders’ বা ‘রিপোর্টারস উইদাউট বর্ডারস’ সংস্থা ৷ ওই তালিকায় আছে দুনিয়ার ১৮০টি দেশ৷ সেই তালিকায় ভারতের র‍্যাঙ্ক এখন ১৪২ নম্বর৷ গত বছর প্রকাশিত এই তালিকায় ভারতের স্থান ছিল ১৪০। চলতি বছরে আরও খারাপ হল।

তালিকায় এই নিয়ে পর পর ৪ বছর ধরে প্রথম স্থানে রয়েছে নরওয়ে৷ গত ৪ বছর ধরেই শীর্ষস্থান ধরে রেখেছে তারা। তালিকার শেষ নাম উত্তর কোরিয়া ।

তালিকায় ভারতের স্থান আরও দু’ ধাপ নেমে যাওয়ার পেছনে গত বছর কাশ্মীরে বিশেষ মর্যাদা তুলে দেওয়ার ঘটনা সম্পর্কিত বলেই মন্তব্য করেছ ‘রিপোর্টারস উইদাউট বর্ডারস।’
২০১৯- এ কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করার পর থেকেই ওই রাজ্যজুড়ে অচলাবস্থা নেমে আসে। যোগাযোগের সমস্ত মাধ্যম বন্ধ করে দেওয়া হয়৷ বন্ধ হয় ইন্টারনেট পরিষেবা। গোটা কাশ্মীর জুড়ে জারি করা হয় অনির্দিষ্ট কালের জন্য অলিখিত লকডাউন।

এই রিপোর্টে বলা হয়েছে, সাংবাদিকতার ক্ষেত্রেও এর প্রভাব পড়েছে। কঠিন হয়ে দাঁড়ায় কাশ্মীরের খবর গোটা দেশে স্বাধীন ভাবে প্রকাশ করা। রিপোর্টে এই ব্যাপারটির উল্লেখ আছে বিশেষ গুরুত্ব দিয়েই৷ সদ্য প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, ভারতে সাংবাদিকদের ওপর রাজনৈতিক চাপ, পুলিশি অত্যাচার দিনের পর দিন বাড়ছে৷ এর ফলে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে যথেষ্ট অসুবিধা হচ্ছে।সাংবাদিকতার ক্ষেত্রে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতিও সমানভাবে দায়ী বলে রিপোর্টে বলা হয়েছে৷

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...