Wednesday, March 25, 2026

দেশজুড়ে সাম্প্রদায়িক কুসংস্কারের ভাইরাস ছড়াচ্ছে বিজেপি, তোপ দাগলেন সোনিয়া গান্ধী

Date:

Share post:

“করোনা-পরিস্থিতিতে আমাদের যখন একজোট হয়ে মোকাবিলা করা উচিত, সেই সময়ে বিজেপি সাম্প্রদায়িকতা ও হিংসার ভাইরাস ছড়িয়ে দিচ্ছে।”

দেশে করোনা সঙ্কট দেখা দেওয়ার পর এই প্রথম সরাসরি বিজেপিকে এভাবেই আক্রমণ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷
কেন্দ্রের শাসক দল বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে কংগ্রেস সভানেত্রী বলেছেন, সাম্প্রদায়িক বিদ্বেষ নিয়ে উদ্বিগ্ন তিনি৷
করোনা ভাইরাস ভারতে মহামারি রূপে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক ভেদাভেদ ভুলে শাসক-বিরোধী একজোট হয়ে এই মারণ রোগের বিরুদ্ধে লড়াই করেছে। এমনকী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেও দেখা যায় কেন্দ্রীয় সরকারের লকডাউন পদক্ষেপকে সমর্থন করতে। কিন্তু সেই সুর হঠাৎই বেসুরো হয়ে পড়ল। করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে দেশে আরেপিত লকডাউন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার কোনওভাবেই নাগরিকদের প্রতি মমত্ববোধ, তত্‍‌পরতা এবং কর্তব্যবোধ দেখাতে পারেনি বলেই তীব্র আক্রমণ শানালেন সোনিয়া গান্ধী। কংগ্রেস নেত্রীর বক্তব্য, “আমরা প্রত্যেকেই ভারতীয়। যখন দেশের এই পরিস্থিতিতে আমাদের একজোট হয়ে করোনা ভাইরাসের মোকাবিলা করা উচিত, বিজেপি তখন সাম্প্রদায়িকতা ও হিংসার ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। ফলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ভাবমূর্তির অবনতি হয়েছে।” সোনিয়া গান্ধীর অভিযোগ, “৩ মে লকডাউন শেষের পরে কী পদক্ষেপ নেওয়া হবে জানাচ্ছে না সরকার৷ সাধারন মানুষকে তৈরি হওয়ার সুযোগ দেওয়ার কথাও ভাবছে না কেন্দ্র”৷ সোনিয়া গান্ধী জানান, “দুর্ভাগ্যের কথা, এই সংকটকালেও বিজেপি বিরোধীদের পরামর্শ গ্রহণ করতে কার্পণ্য করেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের আরও বেশি করে মমত্ববোধ, উদার মানসিকতা দেখানো উচিত ছিল। কিন্তু তা করতে তারা ব্যর্থ হয়েছে”।
পাশাপাশি গত ৩ সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা দেশে দ্রুতগতিতে মাত্রাতিরিক্ত হারে বেড়েছে বলেও দাবি করেন সোনিয়া গান্ধী এবং এজন্য কেন্দ্রের অদূরদর্শী পদক্ষেপকেই দায়ী করেছেন সোনিয়া গান্ধী।।

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...