Monday, April 6, 2026

করোনা সংক্রমণে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে ১২৭

Date:

Share post:

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে নতুন করে মারা গেলেন ৭ জন। এখনও পর্যন্ত  মোট মারা গেলেন ১২৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪১৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪,১৮৬।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩,৪১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৬ জন। এই নিয়ে মোট সুস্থ হলেন ১০৮ জন।
গতকাল বুধবার নতুন করে ৩৯০ জন আক্রান্ত হয়েছিলেন এবং আরও ১০ জন মারা গিয়েছিলেন। গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩,৭৭২ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ছিল ১২০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন আরও পাঁচজন। গতকাল পর্যন্ত সুস্থ হয়েছিলেন ৯২ জন।
উল্লেখ্য, বাংলাদেশে নভেল করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়েছিল গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Related articles

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...