Sunday, April 5, 2026

ভিনরাজ্যের শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু দুর্গাপুরে, অনাহারের অভিযোগ তুলছেন সহকর্মীরা

Date:

Share post:

লকডাউনে এ রাজ্যে আটকে পড়া ভিন রাজ্যের এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা দুর্গাপুরের এক কারখানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শ্রমিকের নাম, সঞ্জয় সিং (৪৬)। বাড়ি বিহারের সিবান জেলায়। তিনি কারখানায় অস্থায়ী ক্রেন অপারেটারের কাজ করতেন।

এদিকে, মৃত্যুর খবর চাউর হতেই ঘটনার প্রতিবাদ করে মৃতের সহকর্মীরা কারখানার গেটে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ খাদ্যের যোগান না দেওয়ার জন্যই অনাহারে অসুস্থ হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। তবে অভিযোগের কথা অস্বীকার করেছে কারখানা কর্তৃপক্ষ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...