Saturday, June 27, 2026

কেন্দ্রের তথ্য বলছে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াল

Date:

Share post:

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেল৷ মৃতের সংখ্যা ১৫৷ এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রের তথ্য অনুযায়ী, এরাজ্যে করোনা আক্রান্ত ৫১৪ জন৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৩ জন৷ মৃত্যু হয়েছে ১৫ জনের৷

যদিও রাজ্য সরকারের তথ্যে যথারীতি আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। রাজ্য স্বাস্থ্য দফতরের হিসাব বলছে, বাংলায় অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৩৩৪৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৩ জন৷ মৃত্যু হয়েছে ১৫ জনের৷
মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, মালদহে ১২০ জনের করোনা পরীক্ষা হয়েছিল। তাঁদের প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। এই মুহূর্তে রাজ্যের ১২টি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা করা হচ্ছে। ১ এপ্রিল রাজ্যে ৫৯টি করোনা হাসপাতালে রোগীদের পরিষেবা দেওয়া চলছিল। ২৩ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যে মোট ৬৬টি কোভিড হাসপাতাল করোনা আক্রান্ত রোগীদের পরিষেবা দিচ্ছে।

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...