Friday, June 26, 2026

একাধিক শর্তে দোকান খোলার অনুমতি কেন্দ্রের

Date:

Share post:

দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার Shops & Establishment Act-এর আওতাভুক্ত দোকান খোলার অনুমতি দিলো কেন্দ্র৷ শুক্রবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক নির্দেশিকা জারি করে দোকানদারদের জন্য বড় সিদ্ধান্ত ঘোষণা করেছে৷ সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত এলাকার প্রশাসন ইচ্ছা করলে এখনই এই ধরনের দোকান খোলার আদেশ দিতে পারে৷ এছাড়া কোনও কমপ্লেক্সের ভিতরে থাকা দোকানও খোলা যাবে৷ তবে শপিং মলের দোকান এখনই খুলে দেওয়া হবেনা৷

একইসঙ্গে কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে,৫০% কর্মী রাখতে পারবে মালিক। এ ছাড়া সোশ্যাল ডিসট্যান্সিং, হ্যান্ড স্যানিটাইজার এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার চিহ্ন রাখতে হবে। মাস্ক অবশ্যই পরতে হবে। বলা হয়েছে, আবগারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান এখনই খুলবে না।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...