Saturday, April 4, 2026

বাংলাদেশের রংপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৭

Date:

Share post:

করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে বাংলাদেশের রংপুরে ।
এখানকার মেডিক্যাল কলেজে করোনা শনাক্তে পিসিআর মেশিন বসানো হয়েছিল গত ২ এপ্রিল। এরপর থেকে গতকাল ২৪ এপ্রিল পর্যন্ত ২ হাজার ১৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখানে এখনও পর্যন্ত ৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
এছাড়া সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) মাধ্যমে রংপুর বিভাগে আরও ৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগের আট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৭ জন।
আক্রান্তদের মধ্যে রংপুরে ১৮, গাইবান্ধায় ১৬, দিনাজপুরে ১৩, নীলফামারীতে ১১, ঠাকুরগাঁওয়ে আট, কুড়িগ্রামে ছয়, লালমনিরহাটে দুই এবং পঞ্চগড় জেলার তিনজন রয়েছেন। আক্রান্তদের অধিকাংশই ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরসহ অন্যান্য গার্মেন্টস শিল্প এলাকা থেকে গ্রামে এসেছেন বলে জানিয়েছেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...