Sunday, June 14, 2026

করোনা আক্রান্ত হয়ে রাজ্যে এই প্রথম চিকিৎসকের মৃত্যু

Date:

Share post:

এই প্রথম। এবার করোনায় চিকিৎসকের মৃত্যু রাজ্যে। শনিবার গভীর রাতে সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের দায়িত্বে থাকা চিকিৎসকের মৃত্যু হলো। করোনার উপসর্গ দেখা দেওয়ায় তাঁর নমুনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে। ভর্তি করা হয় সল্টলেক আমরি হাসপাতালে।শনিবার সন্ধ্যা থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ভেন্টিলেশনে দেওয়া হয়। গভীর রাতে তাঁর মৃত্যু হয়। আমরি হাসপাতালের মিডিয়া রিলেশন অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার দ্রিমি চৌধুরীও রাত দেড়টায় ওই চিকিৎসকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে করোনা আক্রমণেই তাঁর মৃত্যু কিনা সে ব্যাপারে যথারীতি শেষ সিদ্ধান্ত নেবে স্বাস্থ্যভবন।

ঘটনা প্রকাশ্যে আসার পরেই শোকস্তব্ধ চিকিৎসকমহল। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের প্রেসিডেন্ট ডাঃ অর্জুন দাশগুপ্ত শোক প্রকাশ করে বলেন, প্রত্যেক স্বাস্থ্যকর্মীকেই অনুরোধ করব সতর্কভাবে এবং নিয়ম মেনে কাজ করুন। রাজ্যের বিভিন্ন হাসপাতালে যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত এ ভর্তি রয়েছেন তারা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...