Monday, April 6, 2026

লকডাউন যেখানে জুন পর্যন্ত বাড়তে পারে

Date:

Share post:

দেশজুড়ে দ্বিতীয় দফায় লকডাউন চলছে। এই লকডাউনের মেয়াদ শেষ হবে ৩ মে। তবে দেশের বিভিন্ন শহরের অবস্থা ভয়াবহ। আশঙ্কা করা হচ্ছে সংশ্লিষ্ট শহরগুলিতে জুন মাস পর্যন্ত বাড়ানো হতে পারে লকডাউন।

ভারতের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। মুম্বই, পুণেতে আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন। শেষ পাওয়া খবর অনুযায়ী সে রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ৭ হাজার।

সূত্রের খবর, ৩ মে-র পর লকডাউন জারি রাখার পক্ষে মহারাষ্ট্র সরকার। জুন পর্যন্ত চলতে পারে লকডাউন। মুম্বইতে গড়ে রোজ ২০০ জন করে আক্রান্ত হচ্ছেন। সারা শহরকেই কনটেইনমেন্ট জোনে পরিণত করেছে পুণে প্রশাসন।মহারাষ্ট্রের এক সরকারি আধিকারিক জানিয়েছেন, “বর্তমান পরিস্থিতিতে মুম্বই ও পুণে এমএমআর অঞ্চল থেকে লকডাউন তুলে নেওয়ার কোনও পরিকল্পনা নেই। করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় লকডাউনও বাড়তে পারে।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...