Sunday, May 31, 2026

‘মন কি বাত’ – প্রধানমন্ত্রী যা যা বললেন LIVE

Date:

Share post:

‘মন কি বাতে’ প্রধানমন্ত্রী যা বললেন :

১. করোনার বিরুদ্ধে মানুষ লড়ছেন, সকলে লড়ছেন

২. ভারতের লড়াই নিশ্চিতভাবে সারা পৃথিবীতে আলোচিত হবে

৩. ভারতের কৃষক লড়ছেন, উদ্দেশ্য, যাতে কেউ অনাহারে মারা না যায়

৪. করোনার বিরুদ্ধে লড়াই মানুষ লড়ছেন আগামী দিনের ইতিহাসে তা লেখা থাকবে

৫. সবাই সামর্থ্য অনুযায়ী লড়াই করছেন

৬. এই কারণে সরকার covitwarriors.gov.in অ্যাপ তৈরি করেছে

৭. সব জায়গায় খাবার পৌঁছতে প্রায় ১০০টি মাল গাড়ি চলছে

৮. মানুষের ব্যাঙ্কে টাকা দেওয়া হচ্ছে

৯. রাজ্য সরকারগুলিও দারুন লড়াই করছে

১০. স্বাস্থ্যকর্মী যারা সামনে দাঁড়িয়ে লড়াই করছেন, তাঁদের রক্ষা করতে কড়া আইন করা হয়েছে এই সময়ে

১১. সমাজের দৃষ্টিও বদলেছে এই সময়ে

১২. বাড়ির কাজের লোক থেকে রিকশা চালক, তাদের কতখানি গুরুত্ব তা মানুষ বুঝেছেন

১৩. ডাক্তারদের নিয়ে মনোভাব বদলেছে সমাজের

১৪. পুলিশকে নিয়ে মানুষের নেতিবাচক মানসিকতা ছিল। এখন পুলিশ খাবার, ওষুধ পৌঁছে দিচ্ছেন। মানুষ তাঁদের আশীর্বাদ করছেন

১৫. প্রকৃতি, বিকৃতি, সংস্কৃতির আসল উদ্দেশ্য মানুষ বুঝতে পারছেন

১৬. আজ সাফাই কর্মীদের উপযোগীতা মানুষ বুঝেছেন। তাদের ফুল দিয়ে সংবর্ধনা দিচ্ছেন

১৭. ওষুধ পৌঁছে যাচ্ছে। আজ ভারতের আয়ুর্বেদ নিয়েও চর্চা হচ্ছে

১৮. বিশ্ব এখন একসঙ্গে কাজ করছে

১৯. মাস্ক লাগালেই তিনি অসুস্থ নন। আগে এটা ছিল। দেখবেন আগামী দিনে মাস্ক আমাদের জীবনের সঙ্গে জুড়ে যাবে

২০. আমি অবশ্য গামছা পছন্দ করি

২১. রাস্তায় থুথু ফেলা আমাদের বদভ্যাস। এবার এটা বন্ধ করতে হবে।

২২. অক্ষয় তৃতীয়া আজ। এবার অন্যরকম। শপথ, যত কঠিন হোক, আমাদের সেই রাস্তা পার হতে হবে

২৩. এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে কখনও শেষ না হওয়া অন্নভান্ডার পান্ডবরা পেয়েছিলেন। আমাদের কৃষকরা সেই অক্ষয় ভান্ডার

২৪. জৈনরাও এই অক্ষয় ভান্ডারে বিশ্বাস করেন

২৫. রমজান মাস চলছে। সবাই প্রার্থনা করি ঈদ আসার আগে এই করোনা থেকে মুক্তি পাব। কিন্তু কোথাও সোশ্যাল ডিসট্যান্স না লঙ্ঘিত না হয়

২৬. আমরা দেখলাম, আমার খ্রিস্টান ভাই-বোনেরাও বাড়িতেই দিনটি পালন করেছেন। এটাই সময়ের আবেদন

২৭. মনে রাখবেন, অতিরিক্ত আত্মবিশ্বাসী যেন না হই। আমাদের এলাকায় কিছু হয়নি বলে কোনো ছাড় নয়। তাহলেই বিপদ আসবে। পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন

২৮. আমার স্লোগান : দো গজ দূরি/ বহত হ্যায় জরুরি

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...