Thursday, June 18, 2026

করোনা সঙ্কটের মধ্যেই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত মোহনবাগান সমর্থক, সাহায্যের আবেদন পরিবারের

Date:

Share post:

মারণ ভাইরাস করোনায় আক্রান্ত গোটা বিশ্ব। চলছে লকডাউন। এই কঠিন পরিস্থিতির মধ্যেই

দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এক আদ্যপ্রান্ত এক মোহনবাগান সমর্থক। যাঁর কাছে গঙ্গাপাড়ের শতাব্দীপ্রাচীন ক্লাবটি প্রাণের চেয়েও প্রিয়। সেই একনিষ্ঠ মহানবাগানি কুণাল ঘোষ হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। লকডাউন পর্বে কুণালবাবুর চিকিৎসার গতি বেশ ধীর। বিশেষ করে সময় মতো টেস্টের রিপোর্ট পেতে খুবই সমস্যা হচ্ছে।

হঠাৎই একদিন তাঁর প্লেটলেট ওঠানামা করতে থাকে। মুখ থেকে রক্ত উঠতে থাকে। শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে, সঙ্গে সঙ্গে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে স্থানান্তরিত করা হয় অন্য একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই কুণাল ঘোষেরব্লাড ক্যান্সার ধরা পড়ে। এরপর তাঁকে ওই বেসরকারি হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

ক্যান্সার আক্রান্ত কুণাল ঘোষ তাঁর পরিবারের একমাত্র উপার্জনকারী। চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন।
সংসারে বৃদ্ধা মা ছাড়াও আছেন স্ত্রী ও কন্যা। খুব স্বাভাবিক ভাবে এই মুহূর্তে গভীর সঙ্কটে কুণালবাবুর পরিবার।

কুণালবাবুর চিকিৎসার জন্য শুধু মোহনবাগান নয়, সমস্ত ক্লাব ও ফুটবলপ্রেমী এগিয়ে আসলে ওনার পরিবার উপকৃত হবে। যদি তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে কেউ আর্থিক সাহায্যের হাত বাড়াতে চান সেক্ষেত্রে কুণাল ঘোষের স্ত্রী পিয়ালিদেবীর ফোন নম্বর এবং ব্যাঙ্ক ডিটেলসও দেওয়া হয়েছে তাঁর পরিবারের পক্ষ থেকে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...