Friday, May 22, 2026

বারাকপুর: অঞ্চল জীবাণুমুক্ত করার কাজে বামেরা

Date:

Share post:

বারাকপুর পুরসভার অন্তর্গত 22 নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল জীবাণুমুক্ত করার কাজ শুরু করল সিপিআইএম-এর বারাকপুর অঞ্চল কমিটি এবং ডিওয়াইএফআই- বারাকপুর আঞ্চলিক কমিটি। এই কাজ করার কথা ছিল বারাকপুর পুরসভার। পুরসভা অন্তর্গত অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা তালিকা বৃদ্ধি হচ্ছে। এই অবস্থায় স্থানীয়দের কথা ভেবে উদ্যোগ নেয় বামেরা।

সোমবার সকালে ঘোষপাড়ায় সিপিআইএমের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে 14 নম্বর গেট, বারাকপুর স্টেশনে আরপিএফ-জিআরপি ঘর, স্টেশনের বাইরে ট্রাফিক পুলিশের বুথ এবং এস এন ব্যানার্জি রোড শহিদ মঙ্গল পান্ডে সরণি, এস এম আলি সরণি, এসএমালি রোড, ফিডার রোড সহ বিভিন্ন অঞ্চলে ওষুধের দোকান, খাবার দোকান, এলআইসি অফিস এবং রাস্তায় জীবাণুমুক্ত করার ওষুধ ছড়ানো হয়। এই কাজে কর্মীদেরকে উৎসাহ দিতে হাত লাগান সিটু-র উত্তর 24 পরগনা জেলা সম্পাদক গার্গী চট্টোপাধ্যায়, অটো ইউনিয়নের জেলার নেতৃত্ব অসীম দত্ত এবং অঞ্চল কমিটির সম্পাদক কল্লোল মুখোপাধ্যায়।
সিপিআইএমের তরফে জানানো হয়েছে, প্রতিদিন এইভাবে জীবাণুমুক্ত করার কাজ চালিয়ে যাওয়া যাবেন পার্টি কর্মীরা।

Related articles

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...