Saturday, June 13, 2026

বেতন কাটা, ছাঁটাই হবে না, কর্মীদের আশ্বাস গাড়ি সংস্থাগুলির

Date:

Share post:

দেশ জুড়ে লকডাউন চলায় ধুঁকতে শুরু করেছে অর্থনীতি। এরই মধ্যে আশার কথা শোনাল একাধিক গাড়ি শিল্পের কোম্পানিগুলি। কোম্পানিগুলি জানিয়েছে, বেতন কাটা হবে না, কাউকে ছাঁটাই করাও হবে না। যার মধ্যে রয়েছে স্কোডা ভক্সওয়াগেন, রেনল্ট, এমজি মোটর ইন্ডিয়া–র মতো বড় বড় কোম্পানি।

ইটিঅটো–র একটি রিপোর্ট সূত্রে খবর, সংশ্লিষ্ট কোম্পানিগুলি জানিয়েছে, লকডাউনের কারণে আর্থিক ক্ষতি হলেও কোনও কর্মীর বেতন কাটা হবে না। শুধু তাই নয়, জানানো হয়েছে কর্মীদের বোনাস দেওয়ার কথা ভাবছে স্কোডা ভক্সওয়াগেন সহ বেশ কয়েকটি সংস্থা। সূত্রের খবর গাড়ি তৈরির কাজ চালু হলেই কর্মীরা সেই বোনাসের টাকা পাবেন। উপরন্তু করোনা পরবর্তী পরিস্থিতিতে ভারত থেকে অনেক কর্মীকে নিয়োগ করার কথা ভাবছে একাধিক সংস্থা।

এমজি মোটর ইন্ডিয়া–র ইন্ডিয়ার প্রেসিডেন্ট রাজীব চাবা জানিয়েছেন, ‘‘‌করোনাভাইরাসের জেরে কর্মীরা হয়েছিলেন ত তাঁদের কাজ এবং বেতন নিয়ে। কিন্তু আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, বেতন কাটা হবে না, ছাঁটাইও করা হবে না।”

Corona update

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...