Sunday, June 14, 2026

লকডাউন: বাড়িতে ওষুধ পৌঁছে দিলেন পুলিশ আধিকারিক

Date:

Share post:

ওষুধ না পেয়ে পুলিশকে ফোন। খোদ পুলিশ আধিকারিক বাড়িতে ওষুধ পৌঁছে দিলেন। ওষুধের প্রয়োজনে শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার বাসিন্দা শর্মিলা দত্ত পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। ফোন পেয়েই ওষুধ নিয়ে তাঁর বাড়িতে পৌঁছে যান পুলিশের আধিকারিক। শিলিগুড়ি থানার পুলিশের এহেন উদ্যোগে খুব খুশি শর্মিলা দত্ত।

তিনি বলেন, “আমার ননদের ছেলে কিছু ওষুধ খায়। কিন্তু তা কোথা থেকে পাব? লকডাউনে বাইরে যাওয়ার মতো লোক নেই”। তখন পুলিশের ১০০নম্বরে ফোন করেন। পুলিশ জানায়, বাড়ি থেকে না বেরোতে, তারাই পৌঁছে দেবে। সেইমতো সোমবার শিলিগুড়ি থানার পুলিশ আধিকারিক গিয়ে ওষুধ পৌঁছে দেন। পুলিশের এই উদ্যোগে কৃতজ্ঞ দত্ত পরিবার।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...