Monday, June 8, 2026

দেশের রেড, অরেঞ্জ, গ্রীন জোনে আলাদা আলাদা লকডাউন কৌশল নেওয়ার পথে কেন্দ্র?

Date:

Share post:

করোনা পরিস্থিতি নিয়ে সোমবার প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্সে ৩ মে-র পর ধাপে ধাপে লকডাউন প্রত্যাহারের সম্ভাবনাই জোরালো হয়েছে। একদিকে করোনা মোকাবিলা, অন্যদিকে অর্থনৈতিক কর্মকাণ্ড ধীরে ধীরে স্বাভাবিক করার পথ খুঁজতে ভারসাম্যমূলক নীতি নিতে পারে কেন্দ্র। বৈঠকে যে বিষয়গুলি উঠে এসেছে:

তিন জোনের জন্য আলাদা আলাদা আর্থ-সামাজিক পরিকল্পনা কার্যকর করা। রেড জোনে লকডাউনের শর্তগুলি কঠোরভাবে বহাল থাকবে। অন্যদিকে গ্রীন জোনে শর্ত শিথিল হবে।

করোনামুক্ত গ্রীন জোনে সমস্ত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে ছাড়।

মাস্ক পরা ও সামাজিক দূরত্ব কঠোরভাবে কার্যকর করা। মাস্ক বা ফেস কভার সর্বত্র ব্যবহার বাধ্যতামূলক।

রাজ্য সরকারগুলি সিদ্ধান্ত নেবে কোথায় কতটা ছাড় দেওয়া সম্ভব। প্রতি রাজ্যে রেড, অরেঞ্জ ও গ্রীন জোন চিহ্নিত করার প্রাথমিক কাজ করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার।

রেড জোন থেকে কেউ যেন ভাইরাসমুক্ত গ্রীন জোনে ঢুকে নতুন করে সংক্রমণ ঘটাতে না পারে তা নিশ্চিত করতে হবে।

আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার ও সব ধরনের কাজে যত বেশি সম্ভব প্রযুক্তির ব্যবহার।

প্রয়োজনীয় ভেন্টিলেটর ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামের দামি জানিয়েছে রাজ্যগুলি। এই দাবি সর্বতোভাবে বিবেচনা করবে কেন্দ্র।

পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় ছ’ দফা পরিকল্পনা নেওয়া হবে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...