Monday, April 6, 2026

ফের রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া! এবার কোথায় জানেন?

Date:

Share post:

ফের রাজ্যে রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া। এবার ঘটনা বেলঘরিয়ায়। এখানকার বিএন ঘোষাল রোডে একসপ্তাহ ধরে মৃত মেয়ের দেহ আগলে বসেছিলেন তাঁর মা। মৃতার নাম পারমিতা ভট্টাচার্য(৩৭)।

পারমিতার বাবা বছরখানেক আগেই মারা গিয়েছেন। মা ও মেয়ে থাকতেন বাড়িতে। আজ, মঙ্গলবার দুপুরে পচা দুর্গন্ধ পেয়ে প্রতিবেশিদের সন্দেহ হয়। তাঁরা বাড়ির ভিতরে গিয়ে দেখেন বিছানার উপর মেয়ের মৃতদেহ। ঘরের মধ্যে বসে আছেন মা।

খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পারমিতাদেবীর মায়ের ব্যাপারে চিকিৎসকদের পরামর্শ নিচ্ছে পুলিশ। তাঁর মানসিক স্থিতির বিষয়ে জানতে পর শুরু হবে জিজ্ঞাসাবাদ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...