Monday, March 23, 2026

‘প্রচেষ্টা’ প্রকল্পের টাকা পেতে আবেদন করতে হবে অন্যভাবে, জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আপাতত স্থগিত রাখা হল ‘প্রচেষ্টা’ প্রকল্পে আবেদন। সরকারি ভাবে নতুন নির্দেশ না আসা পর্যন্ত আপাতত বন্ধ রাখা হবে ‘প্রচেষ্টা’ প্রকল্পে ফর্ম জমা নেওয়া। ফর্ম জমা দেওয়ার জন্য বিভিন্ন জেলায় বিডিও, এসডিও বা পুরসভা দফতরে ভিড় হয়ে যাওয়ায় সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। অনলাইনে যাতে ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা করা যায়, তার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লকডাউনে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পাশে দাঁড়াতে ‘প্রচেষ্টা’ প্রকল্প ঘোষণা করেছিল রাজ্য সরকার। কার্যত সোমবারই ছিল সেই প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার প্রথম দিন। এ দিনই সশরীরে আবেদনপত্র পেশের সিদ্ধান্ত স্থগিত রাখার জন্য জেলাশাসকদের নির্দেশ দিল অর্থ দফতর।

Related articles

হরমুজে তেল নেই আমেরিকার, তবু রেকর্ড গড়ার পথে অপরিশোধিত তেলের দাম

হরমুজ প্রণালী বন্ধ থাকলেও আমেরিকার কোনও ক্ষতি হবে না। জোর গলায় জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তা সত্ত্বেও...

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...