Wednesday, March 18, 2026

“ইরফানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ”, স্মৃতিচারণায় টলিউড

Date:

Share post:

বলিউডের পাশাপাশি ইরফান খানের মৃত্যুতে শোকাহত টলিউড। বাংলা ছবির অনেক কুশীলবের ইরফানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোক প্রকাশ করলেন তাঁরা।

যিশু সেনগুপ্ত

‘পিকু’ ছবিতে কাজ করতে গিয়েই তাঁর সঙ্গে আলাপ হয় যিশুর। তাঁর মতে, ভারতের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা ছিলেন ইরফান খান। কাজের অভিজ্ঞতার স্মৃতিচারণ করতে গিয়ে যিশু বলেন, “কখনও মনে হয়নি হলিউডে কাজ করা কোন অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করছি”। এতটাই অমায়িক মানুষ ছিলেন ইরফান। সেটে সবার সঙ্গে মজা করতেন। আড্ডা দিয়ে মাতিয়ে রাখতেন শুটিং জোন।

অনুপম রায়

পিকু’ ছবিতে টাইটেল ট্রাক করেছিলেন সঙ্গীত পরিচালক অনুপম রায়। ইরফান খানের মৃত্যু সংবাদ শোনা পরে তিনি বলেন, “খুব মন খারাপ হয়ে গেল”। ‘পিকু’ ছবিতে কাজের সূত্রে অনুপমের সঙ্গে আলাপ ইরফানের। মুম্বইয়ে প্রিমিয়ারে অভিনেতার সঙ্গে বসে ছবি দেখেছিলেন অনুপম। রাতে অনেকক্ষণ চলেছিল আড্ডা। মজা করে অনুপমকে বলেছিলেন, হিরোদের মতো এ ছবিতে তাঁর লিপেও রোমান্টিক গান আছে। “আমার আচ্ছে দিন”। ইরফানের এই কথায় সেদিন সবাই খুব হেসেছিলেন।

ইরফান জানিয়েছিলেন অনুপমের গান তার ভালো লেগেছে। এই প্রসঙ্গে একটা মজার কথা জানান অনুপম। প্রিমিয়ারে দীপিকার সঙ্গে একটি সেলফি তোলার চেষ্টা করছিলেন অনুপম রায়। কোনরকমে সেই সুযোগ আসে। সেইসময় দীপিকা- অনুপমের সঙ্গেই পিছন দিক থেকে ফ্রেমে এসে যান ইরফান। পরে তিনি অনুপমকে বলেন, “আমি এসে তোমার ছবিটা খারাপ করে দিলাম।” উল্টো অনুপম বলেন, “আপনি এসে ছবির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন”। আজকে সেই ছবিটাই অনুপম রায়ের কাছে ইরফানের সবচেয়ে বড় স্মৃতি।

পার্নো মিত্র

একটি বাংলা ছবিতে কাজ করেছিলেন ইরফান খান। ছবির নাম ‘ডুব’। সেখানে তাঁর সঙ্গে কাজ করেন অভিনেত্রী পার্নো মিত্র। ইরফানের মৃত্যুর সংবাদ শুনে তিনি বলেন, সহ-অভিনেতা হিসেবে তাঁর কোন তুলনাই হয় না। “এত বড় মাপের একজন অভিনেতার সঙ্গে কাজ করার সময় অনেক কিছু শিখেছি। উনি যে দুনিয়ায় থাকুন, সেখানেই ভালো থাকুন এটুকুই চাই”

spot_img

Related articles

টলিউডে শোকের ছায়া, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত চিত্রনাট্যকার ঋতম ঘোষাল!

হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় চিত্রনাট্যকার ঋতম ঘোষাল (Renowned Script Writer Writam Ghoshal passed away)।...

বড় রায় সুপ্রিম কোর্টের! দত্তক মায়েদের ছুটিতে আর বয়সের শর্ত নয়

দত্তক মায়েদের (Adoptive Mother) অধিকারের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। রায়ে স্পষ্ট জানানো হয়েছে,...

নাম ঘোষণার পরদিনই জমজমাট প্রচার কুণালের: বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে দেওয়াল লিখন প্রার্থীর

ভোটের দামামা বাজতেই ময়দানে ভোট প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। মঙ্গলবার, নাম ঘোষণার পরে বুধবার সকালেই নিজের নির্বাচনী কেন্দ্র...

মোদি রাজত্বের বারো বছরে চাকরির বেহাল দশা, দেশে শিক্ষিত বেকার ৩০ শতাংশ!

বিজেপি (BJP)আমলে চাকরি নেই, প্রকাশ্যে কেন্দ্রের রিপোর্ট। বাংলায় ক্ষমতায় এলে বেকারত্ব ঘুচিয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যারা ভোট...