Saturday, April 4, 2026

টিকিয়াপাড়ার ঘটনার জেরে অপসারিত হাওড়ার পুর-কমিশনার, দায়িত্বে অতিরিক্ত জেলাশাসক

Date:

Share post:

টিকিয়াপাড়ার ঘটনার জেরে অপসারিত হলেন হাওড়ার পুর-কমিশনার।

হাওড়ার পুর কমিশনার পদে বিজন কৃষ্ণ-র জায়গায় দায়িত্বে আনা হল অতিরিক্ত জেলাশাসক ধবল জৈনকে।

মঙ্গলবার দুপুরে হাওড়ার টিকিয়াপাড়ার বেলিয়ালিস রোডে লকডাউন নজরদারি করতে গিয়ে উন্মত্ত জনতার মুখে পড়ে পুলিশ। অবাধ জমায়েত, মাস্ক ছাড়া অকারণ ঘোরাঘুরি থামাতে গেলে পাল্টা মারধোর করা হয় পুলিশকেই। মুহূর্তে রণক্ষেত্র হয়ে ওঠে ওই অঞ্চল। র‍্যাফ নামিয়েও পুলিশকে পিছু হটতে হয়। চলতে থাকে ইটবৃষ্টি।

এরপরই সক্রিয় হয় প্রশাসন। নবান্নের তরফে শুরু হয় রদবদলের প্রস্তুতিও। মঙ্গলবার রাতেই বেনজির পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হওয়ায় অপসারিত হলেন বর্তমান পুর কমিশনার বিজন কৃষ্ণ।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...