Saturday, June 27, 2026

করোনা আবহে বঙ্গে রসুন-ঘি এর চাহিদা তুঙ্গে

Date:

Share post:

করোনা আবহে অত্যাবশ্যকীয় পণ্য বাধ্যতামূলক করেছে সরকার। চাহিদা মেটাতে ট্রেনে আসছে রসুন-ঘি। রাজ্যের বাজারে জোগান দিতে চেন্নাই, বেঙ্গালুরু, আমদাবাদ, সেকেন্দরাবাদ, ভাগলপুর-সহ বিভিন্ন জায়গা থেকে আসছে অত্যাবশ্যকীয় পণ্য।

করোনা পরিস্থিতিতে আমদানি বেড়েছে রসুন, পাতিলেবু, আমলকী, নানা জাতের ফল আর ঘিয়ের। জানা গিয়েছে, ট্রেনে আসছে ডিম, দুধ, মাছ, আনাজ, মশলা, ওষুধও। করোনা যুঝতে ঘরোয়া উপায়ে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ঝোঁক বেড়েছে মানুষের। যদিও ঘরোয়া উপায়ে প্রতিরোধ করা যায় এমন কোনও প্রমাণ মেলেনি। কেন্দ্রের আয়ুষ মন্ত্রক দৈনিক খাদ্যতালিকায় রসুন, পাতিলেবু ইত্যাদি রাখার সুপারিশ করেছে। তবে সাধারণ ঠান্ডা লাগা, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে রসুন। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪০ হাজার কেজি রসুন এসেছে খড়্গপুর, সাঁতরাগাছি ও হাওড়ায়। অন্যদিকে পূর্ব রেল সূত্রে খবর, ভাগলপুর থেকে ১৯৩ টিন ঘি এসেছে পার্সেল ট্রেনে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...