Saturday, June 13, 2026

করোনার ভয়েই লুকিয়ে আছেন কিম!

Date:

Share post:

জটিল কোনও স্বাস্থ্যসংকট নয়, স্রেফ করোনাভাইরাসের ভয়েই আত্মগোপন করে আছেন উত্তর কোরিয়ার দোর্দন্ডপ্রতাপশালী শাসক কিম জং উন। সর্বশেষ এই খবর জানাল দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি সূত্র। এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই কিমকে একবারও জনসমক্ষে দেখা যায়নি। এমনকী গত ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম সাং-এর জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও তিনি অনুপস্থিত ছিলেন। এরপরেই গুঞ্জন ওঠে কিম নাকি মৃত্যুশয্যায়। তাঁর অবর্তমানে দেশ চালাবেন কিমের বোন। দিনকয়েক আগে কিমের মৃত্যুসংবাদও রটে যায়। আবার তাঁকে পরীক্ষা করতে চিন থেকে একদল বিশেষজ্ঞ চিকিৎসক উত্তর কোরিয়া গিয়েছেন এই খবরও শোনা যায়। উত্তর কোরিয়ার চিরাচরিত গোপনীয়তা ও নীরবতার ফলে কিমকে নিয়ে নানা জল্পনা পল্লবিত হয়েছে দুনিয়া জুড়ে। অবশেষে জানা গেল, করোনা সংক্রমণ এড়াতে কিম আপাতত ধরাছোঁয়ার বাইরে নিভৃতবাসে রয়েছেন।

Corona update

Related articles

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...