Sunday, April 5, 2026

অর্থনীতির কথা মাথায় রেখেই বাস্তবমুখী ছাড় মমতার

Date:

Share post:

করোনাযুদ্ধে লকডাউন দরকার।

আবার বাস্তব হল, এতে বহু পরিবার এবং সামগ্রিক আর্থিক কাঠামো বিপর্যস্ত হচ্ছে।

সবদিক মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবমুখী কিছু ছাড়ের ঘোষণা করলেন।

প্রথমত, চূড়ান্ত বিপজ্জনক জায়গাগুলি ছাড়া এলাকাভিত্তিক দোকান খোলা ও বাস, ট্যাক্সি চালু।

দ্বিতীয়ত, সেসবেও যাতে নিয়মভাঙা ভিড় না হয়, তাতে গুরুত্ব। সমস্যা হলে বন্ধ।

তৃতীয়ত, ছমাসের আর্থিক পুনরুজ্জীবন প্যাকেজের প্রস্তুতি।

এখানকার আর্থসামাজিক পরিকাঠামোয় একেবারেই বাস্তবমুখী পদক্ষেপ মমতার।

তিনি লকডাউন সফল করাচ্ছেন।
চিকিৎসায় গুরুত্ব দিচ্ছেন।
আর আর্থিক কাঠামোর কথা ভেবে অতি সাবধানে কিছু ছাড় দিচ্ছেন।

এতে কিছু ব্যবসা, কর্মসংস্থানের সুবিধে হবে।

নিজেই বলেছেন,” শপিং মল, সেলুন, ফুটপাথের হকার এখনই চালু করা যাবে না। সকলকে একসঙ্গে সাহায্য সম্ভব না। সব ঠিক থাকলে ধাপে ধাপে হবে।”

এটা ঘটনা যে আর্থিক চাপ বাড়তে থাকলে মানুষ বিধ্বস্ত হয়ে যাবেন।
মুখ্যমন্ত্রী তাই পুলিশ প্রশাসনের দায়িত্বশীল প্রয়োগে চরম সাবধানতার সঙ্গে পরীক্ষামূলকভাবে আর্থিক স্রোত চালু রাখার ব্যবস্থা করছেন।

গ্রিন জোনে চাপ তুলনায় কম হলেও সাবধানতা জরুরি।
আর রেড জোনে তো সতর্কতা থাকবেই।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...