Thursday, March 19, 2026

করোনাকে হারিয়ে ঘরে ফেরা, করতালি দিয়ে স্বাগত বৃদ্ধাকে

Date:

Share post:

করোনাভাইরাসকে হারিয়ে বাড়ি ফিরলেন উত্তর বারাকপুরের ঘটকপাড়া রোডের বৃদ্ধা। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। প্রথমে তিনি ভর্তি হন ডা বিএন বসু মহকুমা হাসপাতালে। সেখান থেকে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। দীর্ঘদিন চিকিৎসার পরে অবশেষে করোনা মুক্ত হয়ে বুধবার বিকেলে বাড়ি ফেরেন তিনি। করতালির মধ্যে দিয়ে প্রতিবেশীরা তাঁকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন বারাকপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দেবনাথ সাধুখাঁ সহ উত্তর বারাকপুর পুরসভার স্বাস্থ্যবিভাগের পারিষদ সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, পুর পরিষদ অভিজিৎ মজুমদার, 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জীব সিং, মেডিক্যাল অফিসার সুদীপ্ত প্রামাণিক। এলাকার মানুষের থেকে এমন সাড়ায় আপ্লুত বৃদ্ধা।

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...