Saturday, April 4, 2026

ব্যাঙ্ক জালিয়াতদের তালিকায় বিজেপির বন্ধুরাই, তোপ রাহুলের

Date:

Share post:

তথ্য জানার অধিকার আইনে এক প্রশ্নের জবাবে দেশের ৫০ জন ইচ্ছাকৃত ঋণখেলাপীর নামের তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক।

সরকারের বিরুদ্ধে এই ঋণ খেলাপকারীদের মদত দেওয়া এবং পরিচয় গোপন করার অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি এই বিষয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জবাবদিহি দাবি করেছেন। রাহুলের মন্তব্য, সংসদের থেকে এই তালিকা গোপন করেছে বিজেপি। প্রশ্ন করলেও উত্তর দেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কারণ, সেই তালিকায় শাসকদলের ঘনিষ্ঠ বন্ধুরা রয়েছেন।

একটি ভিডিও পোস্ট করে হিন্দিতে ট্যুইটে রাহুল গান্ধি লেখেন, “আমি সংসদে একটি সাধারণ প্রশ্ন করি। তা হল, ৫০ জন শীর্ষ ব্যাঙ্ক জালিয়াতের নাম কী? উত্তর দিতে অস্বীকার করেন অর্থমন্ত্রী। এখন নীরব মোদি, মেহুল চোক্সি, বিজয় মালিয়া এবং অন্যান্য বিজেপির বন্ধুদের নামের তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ফলে বোঝাই যাচ্ছে কী কারণে সংসদে সত্য গোপন করা হয়েছে।

প্রসঙ্গত, তথ্য জানার অধিকার আইনে এই ঋণখেলাপীদের সম্পর্কে তথ্য পেতে আবেদন করেন জনৈক সাকেত গোখলে। তার উত্তরেই ৫০ জনের নামের তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক, যার মধ্যে পলাতক ঋণখেলাপী নীরব মোদি, মেহুল চোক্সি, বিজয় মালিয়া আছেন। ৬৮ হাজার কোটি টাকারও বেশি ব্যাঙ্ক থেকে নিয়ে শোধ দেওয়া হয়নি এবং সরকার এদের ঋণ মকুব করেছে বলে অভিযোগ। সরকারের এই পদক্ষেপকে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা বলে অভিযোগ এনেছে কংগ্রেস।

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...