Monday, April 6, 2026

ঋণখেলাপিদের ঋণ মকুব নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

Date:

Share post:

ঋণখেলাপিদের ঋণ মকুবের তালিকা নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধী। তার জবাবে মুখ খুলেছেন খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর বক্তব্য, কারোর ঋণ মকুব করা হয়নি। ঋণের টাকা উশুল করার চেষ্টা করা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে দেশবাসীকে ভুল বোঝাচ্ছে কংগ্রেস।

কংগ্রেসকে জবাব দিতে ১৩টি টুইট করেন অর্থমন্ত্রী। যেখানে তিনি জানিয়েছেন, কোনও ঋণ বাতিল করা হয়নি। যারা সামর্থ্য থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে ঋণ শোধ করছে না অথবা এক সংস্থার টাকা অন্য সংস্থায় সরিয়ে ফেলেছে তাঁদের ইচ্ছাকৃত ঋণখেলাপির তালিকায় আনা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ৪ বছর পর্যন্ত ঋণের টাকা না দিলে তা ইচ্ছাকৃত ঋণখেলাপের তালিকায় ফেলতে হয়। এই নিয়ম রিজার্ভ ব্যাংকের। তালিকায় নাম উঠেছে মানেই ঋণ মকুব নয়।

প্রসঙ্গত, সাকেত গোখলে নামে এক ব্যক্তি দেশের শীর্ষ ৫০ জন ঋণখেলাপির নাম এবং তাঁদের বর্তমান ঋণের পরিমাণ জানতে চেয়ে একটি আরটিআই ফাইল করেন। রিজার্ভ ব্যাংক জানিয়েছে শীর্ষ ৫০ জনে ঋণখেলাপির কাছে ৬৮ হাজার ৬০৭ কোটি টাকা পাবে ব্যাংকগুলি। যেখানে নাম রয়েছে মেহুল চোকসি থেকে যোগগুরু রামদেবের। এই তথ্য সামনে আসতে সরব হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...