Tuesday, March 17, 2026

ভিনরাজ্য থেকে করোনা ঢুকলো ‘রোগমুক্ত’ ত্রিপুরায়

Date:

Share post:

ভিন রাজ্য থেকে দলে দলে আটকে থাকা মানুষজন নিজেদের রাজ্যে ফিরলে সেসব রাজ্যগুলির অবস্থা কেমন হতে পারে, তার আভাস মিলেছে ত্রিপুরায়৷

রাজ্য ‘করোনামুক্ত’ ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ সেই স্বস্তি উড়িয়ে ফের করোনারোগীর খোঁজ পাওয়া গেলো তাঁর রাজ্যে।

সংবাদ সংস্থার খবর, তামিলনাড়ু থেকে ত্রিপুরায় ফিরে আসা এক অ্যাম্বুলেন্স চালকের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। বুধবার সন্ধ্যায় এমনই ঘোষণা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল বিশ্বাস। ওই অ্যাম্বুলেন্সে ৪-৫ জন এসেছিলেন। তাঁদের সবাইকে কোয়ারান্টাইন করা হয়েছে। তাঁদের সংস্পর্শে আসা লোকজনের খোঁজ চলছে।
ফলে, প্রশাসনের চিন্তা লকডাউনের মধ্যেই অন্য রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকরা ত্রিপুরায় ফিরবেন, তাদের নিয়ে। তাঁদের স্বাস্থ্যপরীক্ষা হবে, এটা ঠিক। কিন্তু প্রচুর নমুনা পরীক্ষা করার মতো পরিকাঠামো রাজ্যের নেই৷

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত ধরা পড়েছিল ত্রিপুরায়। গোমতী জেলার উদয়পুরের এক মহিলার শরীরে৷ লকডাউনের আগেই গুয়াহাটি থেকে এসেছিলেন তিনি। ১৬ এপ্রিল সুস্থ হয়ে আইসোলেশন থেকে ছাড়া পান ওই রোগী। ওই মহিলা ছাড়া পাওয়ার দিনই খোঁজ মেলে রাজ্যের দ্বিতীয় করোনা আক্রান্তর। দামচেরায় ত্রিপুরা স্টেট রাইফেলসের এক জওয়ান কোভিড পজিটিভ হন। তবে দ্বিতীয় জনও এখন সুস্থ।

spot_img

Related articles

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...