Saturday, June 6, 2026

“আকাশে আর কেউ নেই”, বাংলায় বলে উঠলেন পাইলট

Date:

Share post:

প্রায় ছ’হাজার ফুট উপর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সবটা। ঘড়ির কাটায় রাত সাড়ে আটটা। ঝকঝক করছে ঢাকা বিমানবন্দর। যেনো দীপাবলির রাত। ইউএস বাংলা উড়ান সংস্থার বিমান বিএস ১৩৮টি পণ্য নিয়ে শ্রীহট্ট থেকে ঢাকায় অবতরণ করবে। তার আগে ঢাকার এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন বাংলাদেশি পাইলট। দু’হাজার ফুটে নেমে রানওয়ের লোকালাইজ়ারের সঙ্গে যোগাযোগ স্থাপন করার নির্দেশ দেওয়া হলো পাইলটকে। বাংলা ভাষায় পাইলট বলে উঠলেন, “আমরা ছাড়া আকাশে আর কেউ নেই!”

রাতের আকাশে কোনও বিমান নেই। এটাই এখন আকাশের সাধারণ চিত্র। ২৫ মার্চ থেকে যাত্রী-বিমান ওড়ার উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। উড়ছে শুধু পণ্যবাহী বিমান। সংখ্যায় খুবই কম। দেশের নিরাপত্তার দায়িত্বে যাসেনাবাহিনী, নৌসেনা, বায়ুসেনা, উপকূলরক্ষী বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, গোয়েন্দা দফতরের কিছু বিমানও উড়ছে। যে কোনও বিমানবন্দরের আকাশে বিমানের ভিড় লেগে থাকত। আকাশে চক্কর কাটতে হত পাইলটদের। সেই আকাশেই সময় নষ্ট না করে সরাসরি নেমে আসছেন পাইলট।

Related articles

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...

UGC-NET পরীক্ষার সূচি প্রকাশ

প্রকাশিত হল ইউজিসি নেট পরীক্ষার বিষয়ভিত্তিক সূচি। ৮০-রও বেশি বিষয়ে পরীক্ষা হবে। প্রতিদিন দু’টি শিফটে পরীক্ষা। প্রথম শিফট...

শওকতকে ১৪ দিনের NIA হেফাজত

ভাঙড়ের দক্ষিণ বাউরিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লার (Saokat Molla) ১৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ...

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...