Friday, June 26, 2026

কেরালা মডেল ! আগামী ৫ মাস কর্মী-বেতনের ২৫% মুলতুবি রাখতে অর্ডিন্যান্স সরকারের

Date:

Share post:

সরকারি কর্মীদের ২৫ শতাংশ বেতন মুলতুবি রাখার সিদ্ধান্তের উপর মঙ্গলবার স্থগিতাদেশ দিয়েছিল কেরালা হাইকোর্ট। পিনারাই বিজয়ন সরকারের সিদ্ধান্তের পিছনে কোনও আইনি বৈধতা নেই জানিয়ে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। এরপর বুধবার কেরালা সরকার জানিয়ে দিল, আইন বাঁচিয়ে অর্ডিন্যান্স এনে আগের সিদ্ধান্ত কার্যকর করা হবে। রাজ্যের অর্থমন্ত্রী বলেন, করোনা বিপর্যয় মোকাবিলায় অর্থসঙ্কটে ভুগছে রাজ্যের কোষাগার। তাই কর্মীদের মাসিক বেতনের একটা অংশ স্থগিত রাখছে কেরালা সরকার। পরে এই টাকা ৬ মাসে ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে। এই কাজে আইনি বাধা দূর করতে অর্ডিন্যান্স আনবে রাজ্যের বামশাসিত সরকার। জানা গিয়েছে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া জরুরি পরিস্থিতি (COVID-19) মোকাবিলায় এই সিদ্ধান্ত। রাজ্যের অর্থমন্ত্রী টমাস আইজ্যাক জাতীয় সংবাদমাধ্যমে বলেছেন, “আমাদের হাতে পর্যাপ্ত রাজস্ব নেই। তাই আমাদের হাতে বিকল্পও নেই। পেনশন-সহ রাজ্য সরকারি কর্মীদের বেতন মেটানোর জন্য কেন্দ্রীয় বরাদ্দ যথেষ্ট নয়। অন্য রাজ্যগুলির মত আমরা বেতন সঙ্কোচন করছি না। শুধু কয়েকদিনের বেতন মুলতুবি রাখছি।” সরকারি সূত্রে খবর, এই সিদ্ধান্তে কোষাগারে ২ হাজার ৫০০ কোটি টাকা রাজস্ব ঢুকবে। সেই টাকা মুখ্যমন্ত্রীর করোনা বিপর্যয় মোকাবিলা তহবিলে বরাদ্দ করা হবে।

মঙ্গলবার কেরালা হাইকোর্ট এই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিয়েছিল। আদালত জানায়, এই সিদ্ধান্তের পিছনে কোনও আইনি বৈধতা নেই। এরপরই আইনি পথ বের করে ফের ২৫ শতাংশ বেতন মুলতুবি রাখার পথে হাঁটছে কেরালা সরকার। এক্ষেত্রে তাদের হাতিয়ার অর্ডিন্যান্স। এর মাধ্যমে বেতন সঙ্কোচন না করে ২৫ শতাংশ বেতন স্থগিত রেখে তা আগামী ৬ মাসে ধাপে ধাপে মেটাতে চায় কেরালা সরকার।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...