Thursday, June 25, 2026

মেডিক্যালে ভর্তির জন্য দেশে একটি প্রবেশিকা নিট, নির্দেশ দেশের শীর্ষ আদালতে

Date:

Share post:

মেডিক্যাল কলেজে ভর্তির জন্য দেশে একমাত্র প্রবেশিকা পরীক্ষা নিট। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, প্রবেশিকা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি এবং বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া যাবে।

আদালত জানিয়েছে, ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা নিটের মাধ্যমে দুর্নীতিগুলি দূর করা যাবে। ভর্তি প্রক্রিয়ায় মধ্যে এখনও যে ফাঁক রয়েছে, ভবিষ্যতে এগুলি সরাতে হবে। অন্যদিকে বেসরকারি মেডিক্যাল কলেজগুলি নীতিহীন ভাবে ভর্তি নেওয়া বন্ধ করবে বলে মত আদালতের। আদালত স্পষ্ট জানিয়েছে, বেসরকারি মেডিক্যাল কলেজ, সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। একটিই পরীক্ষার ভিত্তিতে ভর্তি হলে কোনও সংখ্যালঘু বা বেসরকারি প্রতিষ্ঠানেও সমস্যা হবে না।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...