Thursday, June 25, 2026

হাসপাতালের বেডে শুয়ে শেষ সময়ে কী বলেছিলেন ইরফান?

Date:

Share post:

মায়ের মৃত্যুর শোক কি ত্বরান্বিত করল ইরফানের মৃত্যু? বলিউড অভিনেতার মৃত্যুর পরে বারবার এই প্রশ্ন উঠছে। মঙ্গলবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় ইরফানকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর পূর্ব মুহূর্তেও মায়ের নামই বারবার বলতে শোনা গিয়েছিল ইরফানকে। সারারাত দুচোখের পাতা এক করতে পারেননি। অসহ্য যন্ত্রনায় একটু একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা। সঙ্গে ছিলেন স্ত্রী সুতপা, দুই ছেলে আয়ান এবং বাবিল। হাসপাতালের বেডে শুয়ে অঝোরে কেঁদে চলেছেন অভিনেতা। শক্ত করে ধরে রয়েছেন স্ত্রীয়ের হাত। বলছেন, “মা আমাকে ডাকছে।” এই কথা বলতে বলতে একসময় শ্বাস বন্ধ হয়ে যায় তাঁর।

হাসপাতালে ব্যালকনিতে সকালে দাঁড়িয়ে চিকিৎসক-নার্সরা। বুঝে গিয়েছেন আর হয়ত করার কিছুই নেই। শেষ সময় ঘনিয়ে এসেছে। কিন্তু ইরফান বাঁচতে চেয়েছিলেন। মারণ রোগ তাঁকে থাকতে দেয়নি। ক্যান্সারে ভুগছিলেন দীর্ঘদিন। মায়ের মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যেই প্রয়াত হয়েছেন ইরফান খান। শুধুমাত্র স্ত্রী সুতপার জন্যই বারবার বেঁচে থাকতে চেয়েছেন তিনি। রাজস্থানের বাড়িতেই মৃত্যু হয় তাঁর মায়ের। লকডাউন থাকায় শেষ সময় মায়ের কাছে যেতে পারেননি ইরফান। এমনকী মায়ের শেষ যাত্রা দেখেন ভিডিও কলে। সেই শোকই সম্ভবত কুরে কুরে খাচ্ছিল ইরফানকে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...