Thursday, June 25, 2026

দ্বিতীয়বার আক্রান্ত করোনায়, জেনেই আত্মহত্যা চিকিৎসকের

Date:

Share post:

বিশ্বজুড়ে এখন শুধু করোনা আতঙ্ক। আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ছাড়িয়েছে। এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে দু’লাখ। এরইমধ্যে শোনা গেল এক মর্মান্তিক ঘটনা। দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন করোনায়। তা জানতে পেরে বাড়ি ফিরে আত্মহত্যা করলেন এক চিকিৎসক।

ঘটনাটি নিউইয়র্কের। চিকিৎসক শার্লেটোসভিলের বাসিন্দা ছিলেন৷ নিউইয়র্কের Presbyterian Allen Hospital-এ কাজ করতেন তিনি ৷ ওই চিকিৎসক করোনাভাইরাসে একবার আক্রান্ত হয়েছিলেন। এরপর সেরে ওঠে তিনি ফের কাজ শুরু করেছিলেন। কিন্তু আবার তার করোনার রিপোর্ট পজিটিভ আসে।

এরপর হাসপাতাল থেকে বাড়ি ফিরে বেছে নিলেন আত্মহননের পথ। এ খবর প্রথম প্রকাশিত হয় সেখানকার একটি সংবাদমাধ্যমে।

এই চিকিৎসক কোভিড ১৯ -র রোগীদের চিকিৎসা করতেন Presbyterian Allen Hospital এই হাসপাতালে। জানিয়েছেন মৃতা চিকিৎসকের বাবা ৷ মৃতা চিকিৎসকের বাবাও চিকিৎসক৷ তিনি বলেছেন, ‘ও নিজের কাজ মন দিয়ে করত, আর সেটাই ওর জীবন নিয়ে নিল ৷

Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...