Wednesday, June 24, 2026

ইরফানের মতোই একই রোগে ভুগছিলেন ঋষি কাপুর

Date:

Share post:

ইরফান খানের মতো দীর্ঘ দু’বছর ধরে লড়াই চালাচ্ছিলেন ঋষি কাপুর। ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘদিন তিনি লন্ডনে চিকিৎসা করিয়ে দেশে ফেরেন। কিন্তু মাঝেমধ্যে অসুস্থ হতে থাকেন। বুধবার রাতে তাকে স্যর এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। তখন পাশে ছিলেন স্ত্রী নিতু কাপুর। এদিন সকালে তাঁর লড়াই থামে সকাল ৯টা নাগাদ, ৬৭ বছর বয়সে। ট্যুইট করে সেই খবর জানান অগ্রজ অভিনেতা অমিতাভ বচ্চন।

বছর দুই আগে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয় ঋষি কাপুরকে। তখন পরিবারের তরফ থেকে অসুস্থতার কথা অস্বীকার করা হয়েছিল। পরে জানানো হয় তিনি বোনম্যারো ক্যান্সারে আক্রান্ত। প্রায় ১০ মাস ধরে নিউইয়র্কে টানা চিকিৎসা হয়। ফিরে আসার পরেও বারবার তিনি অসুস্থ হয়ে পড়েন। রাতে ভর্তি হন। ১২ ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়। রেখে গেলেন স্ত্রী এবং একসময়ের বিখ্যাত অভিনেত্রী নিতু কাপুর, অভিনেতা পুত্র রণবীর এবং কন্যা ঋদ্ধিমাকে।

সেটা ১৯৭০। জন্ম ১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর। বাবা রাজ কাপুরের মেরা নাম জোকার ছবিতে সিনেমায় হাতেখড়ি ঋষির। আর প্রথম ছবিতেই তিনি জাতীয় পুরস্কার পান শিশুশিল্পী হিসেবে তখন তার বয়স মাত্র ১৮। তারপরে ডিম্পল কাপাডিয়া সঙ্গে বিখ্যাত ছবি ১৯৭৩ সালে ববি। যার জন্য পেয়েছেন অসংখ্য পুরস্কার। তারপর একের পর এক হিট ছবি করেছেন। সুপারস্টার তকমা পেয়েছেন। বছর চারেক আগে অমিতাভ বচ্চনের সঙ্গে ফের স্ক্রিন শেয়ার করেন। যা দুজনেই ভুলতে পারেননি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...