Saturday, April 4, 2026

লকডাউনে পাচার হচ্ছিল পেটি পেটি মদ! তারপর যা ঘটলো তা ধারণার বাইরে

Date:

Share post:

লকডাউনের মধ্যেই কালোবাজারির উদ্দেশ্যে মদ ভর্তি গাড়ি রওনা দিয়েছিলো। কিন্তু শেষরক্ষা হলো না। রেল পুলিশের তৎপরতায় ধরা পরলো দুই যুবক-সহ পেটি পেটি বিদেশ মদ। ঘটনাটি ব্যান্ডেল রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়।

রেল পুলিশ সূত্রে খবর, গতকাল বুধবার গভীর রাতে ব্যান্ডেল মোড়ের একটি বিলিতি মদের দোকান থেকে ৭৫০ মিলি-র মোট ৮৯৮ বোতল মদ নিয়ে একটি ম্যাটাডোরে করে রওনা দেয় দুই যুবক। সেই সময়ে তা ভিডিও ক্যামেরা বন্দি করে ফেসবুকে ছেড়ে দেয় স্থানীয়রা। ওই দুই যুবকেরর মধ্যে ছিলো গাড়ির চালক ব্যান্ডেল সুভাষ নগরের বাসিন্দা প্রবীর সাহা(২৪) এবং সাহাগঞ্জ’র বাসিন্দা সেখ কুতুবুদ্দিন(২৭)। গাড়িটি সপ্তগ্রামের দিকে যাচ্ছিলো বলে খবর।

পথে ব্যান্ডেল স্টেশনের সামনে তাঁদের গাড়ি আটকায় জিআরপি এবং আরপিএফ। সেই গাড়ি থেকেই ওই বিপুল পরিমান বিলিতি মদ উদ্ধার হয়। যার মোট বাজার দর ৪ লক্ষ টাকারও বেশি বলে জানা গিয়েছে। প্রিন্টের কয়েকগুন বেশি দামে সেই মদ কালোবাজারে বিক্রি হতো বলে রেল পুলিশ সূত্রে খবর। ধৃত দুজনকে গ্রেফতার করে ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ।

দেখুন ভিডিও…

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...