Tuesday, June 16, 2026

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

Date:

Share post:

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima Kishwar)। বিজেপির আইটি সেলের (BJP IT Cell) প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মধু। প্রথমে নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে ও পরে একটি আঞ্চলিক সংবাদ মাধ্যমে লেখিকা জানান, অমিত মালব্য (Amit Malavya) পর্ন প্যাডলার! অর্থাৎ তিনি ব্লুল ফিল্ম লেনদেন করেন। মধুর প্রশ্ন, মোদি-শাহকে ওই ফিল্ম দেখিয়েই কী নিজের জায়গা করছেন মালব্য?

প্রশ্নকর্তার জিজ্ঞাসায় লেখিকা মধু (Madhu Purnima Kishwar) জানান, তিনি এই বিষয়টি (অমিত মালব্য পর্ন প্যাডলার) বহু বছর আগেই প্রকাশ্যে এনেছেন। তাঁর সেই ভিডিওগুলি আবার পোস্ট করবেন বলেও জানান মধু। সরাসরি মালব্য পর্ন প্যাডলার বলে উল্লেখ করে লেখিকা বলেন, তাঁর অফিসের কোনও কর্মচারীকেও যদি তিনি মোবাইলে পর্ন দেখতে দেখেন, সঙ্গে সঙ্গে তাঁকে কাজ থেকে তাড়িয়ে দেবেন। অথচ, তাঁর অফিসের কর্মীকে ব্লু ফিল্ম দেখতে উৎসাহিত করেন বিজেপি নেতা। এই বিষয়ে কিছু টুইটের অংশ তুলে পোস্ট করেন তিনি।

মধু পূর্ণিমা কিশওয়ারের বিস্ফোরক অভিযোগ, মোদি-শাহকে হয়ত এই ছবি নিষিদ্ধ ছবি দেখিয়েই নিজের জায়গা করছেন মালব্য। না হলে, কী ভাবে একজন ঘোষিত পর্ন প্যাডলারকে বিজেপির আইটি সেলের প্রধানের দায়িত্ব দেওয়া হল!


এর আগে বোমা ফাটিয়েছেন সুব্রহ্মণম স্বামী। তাঁর অভিযোগ ছিল, মোদির শয্যাসঙ্গিনী হয়েই অনেকে বিজেপির সাংসদ, মন্ত্রী হয়েছেন। সেইসময়ও তাঁকে সমর্থন জানান মধু। এবার তাঁর নিশানায় মালব্য।

Related articles

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...