Saturday, April 4, 2026

ভিন রাজ্যে মৃত্যু, বাড়ি পৌঁছে দিল ‘দুই বন্ধু’

Date:

Share post:

রুটি রুজির জন্য মিজোরাম ছেড়ে তামিলনাড়ু গিয়েছিলেন তিনি। হঠাৎই হৃৎপিণ্ডের সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। শেষমেষ মৃত্যু হয় বছর ২৮ এর ভিভিয়ান লালরেমসাঙ্গার। লকডাউন চলায় মিজোরামে আদৌ দেহ ফেরানো যাবে কি না তা নিয়ে তৈরি হয় জলঘোলা। এই অবস্থায় তামিলনাড়ুর বাসিন্দা, পেশায় অ্যাম্বুল্যান্স চালক জেয়ান্থিরান ও চিন্নাথাম্বিকে এগিয়ে আসেন। ৩ হাজার ৩৪৫ কিলোমিটার অ্যাম্বুল্যান্স চালিয়ে চেন্নাই থেকে আইজলে ওই তরুণের দেহ পৌঁছে দিয়েছেন তাঁরাই।

বুধবার সকালে মিজোরামের আইজলের বাড়িতে পৌঁছায় ভিভিয়ানের দেহ। চেন্নাইয়ে মিজো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইকেল লালরিনকিমার বলেন, “লকডাউন চলায় ধরেই নিয়েছিলাম ওঁর দেহ ফেরানো সম্ভব হবে না। এমন সময় পাশে এসে দাঁড়িয়েছেন জেয়ান্থিরান ও চিন্নাথাম্বি।

যে রাস্তা দিয়ে আইজলের দিকে এগিয়েছে অ্যাম্বুল্যান্স সেই রাস্তায় জেয়ান্তিরানদের শুভেচ্ছা জানান অগণিত মানুষ। স্থানীয়রা হাততালি, জয়োধ্বনি দিয়ে অভিবাদন জানান অ্যাম্বুল্যান্স চালকদের। রাজ্যের মুখ্যমন্ত্রী ভিডিও পোস্ট করে লেখেন “হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।”

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...