Thursday, April 9, 2026

লকডাউন: নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

Date:

Share post:

ঘোষিত লকডাউনের সময়সীমা শেষ হচ্ছে ৩ মে। তারপর লকডাউনের মেয়াদ আরও বাড়বে কি না সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনই কোনও স্পষ্ট নির্দেশিকা জারি না হলেও, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে নয়া নির্দেশিকা পাঠানো হয়েছে সব রাজ্যের মুখ্যসচিবের কাছে। কেন্দ্রের নির্দেশিকায় সংক্রমণের নিরিখে দেশে রেড জোনে ১৩০ টি জেলা, অরেঞ্জ জোনে ২৮৪ জেলা, গ্রিন জোন ৩১৯ জেলা রয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে,

• কোনও রাজ্য সরকার সংক্রমণের নিরিখে জোন ভাগ নিজেদের মতো করতে পারবে না। এক্ষেত্রে তাকে কেন্দ্রের গাইডলাইন মেনে চলতে হবে।

• যে সব জেলা রেড জোনে রয়েছে, সেসব জেলায় কঠোরভাবে লকডাউন পালন করতে হবে

• কোনও এলাকা সংক্রমণমুক্ত ঘোষণায় মানতে হবে কেন্দ্রের গাইডলাইন

• সংক্রমণের হার অনুযায়ী জোন-ভাগের পুনর্বিন্যাস হবে

• ২১ দিনের মধ্যে কোনও করোনা সংক্রমণ না হলে সেই এলাকা গ্রিন জোন বলে ধরা হবে

• প্রতি সপ্তাহে জোন-ভাগের তালিকা আপডেট করতে হবে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে,
উত্তরপ্রদেশে রেড জোনের সংখ্যা সবচেয়ে বেশি। গোটা দিল্লিই রেড জোনের অন্তর্গত।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...