Saturday, April 11, 2026

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজারের বেশি, মৃত্যু ১১৪৭ জনের

Date:

Share post:

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯৯৩ জন। আপাতত এটাই সর্বাধিক৷ এর ফলে মোট আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ৩৫ হাজারের গণ্ডি।

শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে তথ্য পেশ করেছে তাতে দেখা যাচ্ছে:

◾ভারতে এখন মোট করোনারোগীর সংখ্যা ৩৫,০৪৩।

◾এর মধ্যে সক্রিয় রোগী রয়েছেন ২৫,০০৭ জন।

◾সুস্থ হয়েছেন ৮৮৮৯ জন।

◾মৃত্যু হয়েছে ১১৪৭ জনের।

◾গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৯ জনের

◾গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬৩ জন।

◾এই তথ্য অনুযায়ী ভারতে এখন সুস্থতার হার ২৫.৩ শতাংশ।

◾বৃহস্পতিবার সকালে এই হার ছিল ২৫.১৯ শতাংশ।

◾গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন সংক্রমণ বেড়েছে ৬.০৬ শতাংশ হারে, যা গত কয়েকদিনের তুলনায় বেশি।

◾সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেড়েছে ৬.৭৬ শতাংশ হারে।

◾গত ২৪ ঘণ্টায় ৫৮৭ জন নতুন করে সংক্রমিত হয়েছেন মহারাষ্ট্রে । ফলে সে রাজ্যে আক্রান্তের সংখ্যা এখন ১০ হাজার পেরিয়ে গিয়েছে।

◾গুজরাতে আক্রান্ত হয়েছেন ৩১৫ জন। ফলে সে রাজ্যে এখন আক্রান্ত সাড়ে ৪ হাজারের কাছাকাছি।

◾তামিলনাড়ুতে গত ২-৩ দিনে সংক্রমণের মাত্রা ক্রমশ বেড়ে গিয়েছে আচমকা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৬১ জন, যার মধ্যে ১৩৮ জনই চেন্নাইয়ের। যদিও সুস্থতার নিরিখেও অনেকটাই এগিয়ে রয়েছে সে রাজ্য।

◾এখনও সব থেকে বেশি মানুষ সুস্থ হয়েছেন মহারাষ্ট্রে, মোট ১৭৭৮ জন।

◾দিল্লিতে সুস্থ হয়েছেন এক হাজারের বেশি মানুষ।

◾গত ২৪ ঘণ্টায় ৩৭ জন নতুন করে আক্রান্ত হওয়ায় পশ্চিমবঙ্গে এখন মোট করোনারোগী ৭৯৫ জন।

◾পশ্চিমবঙ্গে সুস্থ হয়েছেন ১৩৯ জন।

◾পশ্চিমবঙ্গে মারা গিয়েছেন ৩৩ জন।

Related articles

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, ৩ পয়েন্টের সন্ধানে লোবেরা

আইএসএলে (ISL) চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East Bengal)। চেন্নাইয়িনকে হারাতে যথেষ্ট কালঘাম ছোটাতে হল হল পিভি...

প্রচারে বেরিয়ে বাকচায় আক্রান্ত তৃণমূল প্রার্থী! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ 

ভোটের দামামা বাজতেই অশান্তির আগুনে তপ্ত পূর্ব মেদিনীপুর। শনিবার সকালে ময়নার বাকচা এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে...

বাংলার পরে তামিলনাড়ু: বিরোধী রাজ্য়ে ভোটে জিততে স্বরাষ্ট্র সচিব বদল!

বিরোধীদের হাতে কোনও রাজ্য থাকলে তা দখল করতে যেন তেন প্রকারে দখল করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। চলতি বিধানসভা...

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...