Friday, June 26, 2026

রেশন দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত প্রধানের উপর হামলা

Date:

Share post:

রেশন দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত মহিলা প্রধানের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে। মহিলা প্রধান শীলাদেবীর জখম স্বামী বাপি হালদার ও দেওয়কে মথুরাপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাটি ঘটেছে মথুরাপুরের সদিয়াল গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মথুরাপুর-১ ব্লকের কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতে প্রধান শীলা হালদার ও তাঁর স্বামী ওই ব্লকের যুব নেতা বাপি হালদার সদিয়াল গ্রামের বাড়িতে ছিলেন। সেখানেই আচমকা জনা পঞ্চাশ স্থানীয় বাসিন্দা লাঠি লোহার রড, কাটারি নিয়ে ওই প্রধানের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ।

শীলাদেবীর শ্লীলতাহানির চেষ্টা করে বলেও অভিযোগ। তাঁর স্বামী ও দেওর বাপ্পাকে সামনে পেয়ে কিছু বলার আগেই বেধকড় মারধোর শুরু করে। হামলাকারিরা ঘরের মধ্যে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি নগদ টাকা, সোনার অলঙ্কার লুঠপাঠ করে বলেও অভিযোগ। প্রায় আধ ঘন্টা ধরে হাম‌লা চালিয়ে সকলে চম্পট দেয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...