Wednesday, June 24, 2026

জল, বিস্কুট সঙ্গী করে ডালখোলায় বাড়ির পথে দুর্গাপুরের শ্রমিকরা

Date:

Share post:

গন্তব্য ডালখোলা। সঙ্গী বলতে শুধু জল, বিস্কুট। প্রায় পৌনে চারশো কিলোমিটার পেরোতে দুর্গাপুর থেকে হাঁটতে শুরু করেন আট শ্রমিক। লকডাউনে বন্ধ হয়েছে কারখানা। টাকার অভাবে ছাড়তে হয়েছে ঘর। অর্থ সঙ্কটের জেরে সাইকেল পর্যন্ত জোগাড় করতে পারেননি। পায়ে হাওয়াই চটি, ব্যাগ চাপিয়ে আফসার, নওয়াজিস, নুর আলম, শোয়েব, মোত্তাক্কিন, মুসফিকুররা রওনা দেন বাড়ির উদ্দেশ্যে।

দুর্গাপুরের রাহুডাঙ্গা এলাকার শ্যাম্পু, সাবান, ডিটারজেন্ট, ফেশওয়াস তৈরির কারখানায় কাজ করেন ওঁরা। প্রত্যেকেই উত্তর দিনাজপুরের ডালখোলার কাছে মানসচৌপথি এলাকার বাসিন্দা। লকডাউনে তালা পড়েছে কারখানায়। টাকাপয়সা প্রায় শেষ। পুঁজি বলতে ১০০ থেকে ১৫০ টাকা। ভাড়া দিতে না পারায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন বাড়ির মালিক। তাই বাধ্য হয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। পথে খিদে পেলে জল বিস্কুট ভরসা। দুর্গাপুরে ফিরবেন কিনা, আবার হারানো কাজ ফিরে পাবেন কিনা, তা অনিশ্চিত। তবে আপাতত বাড়ি ফিরে শান্তি চান ওঁরা।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...