Tuesday, June 9, 2026

করোনা আবহে ধর্ষণ মধ্যপ্রদেশে, অভিযুক্তদের মধ্যে তিন নাবালক

Date:

Share post:

দেশ জুড়ে বাড়ছে করোনা আতঙ্ক। এরইমধ্যে ধর্ষণের ঘটনা ঘটল মধ্যপ্রদেশের বেতুল জেলায়। ১৮ বছরের এক তরুণীর উপর নির্যাতন চালাল সাতজন। পুলিশ জানিয়েছে, ২৯ এপ্রিল সন্ধে নাগাদ তরুণী তাঁর ভাইয়ের মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে কিছু দূরে পথ আটকায় ওই সাত জন। বাইক থেকে টেনে নামিয়ে তরুণকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় একটি কুয়োর মধ্যে।

নির্যাতিতা তরুণী তাঁর বয়ানে বলেন,তাঁকে জোর করে বাইক থেকে নামানো হয়। এরপর বেশ কিছুটা দূরে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। তাঁর উপরে নৃশংস নির্যাতন চালানো হয় এবং মারধরও করা হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের কবল থেকে ছাড়া পাওয়ার পর কোনও রকমে ভাইকে কুয়ো থেকে টেনে তোলেন।

ইতিমধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালি থানার ইনচার্জ রাজেন্দ্র ধুরবে বলেন, ধর্ষণের অভিযোগ দায়ের করেছে তরুণীর পরিবার। অভিযোগের ভিত্তিতে ও তরুণীর বয়ান অনুযায়ী পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে তিনজন নাবালক।

অভিযুক্তদের মধ্যে দু’জনের পরিচয় জানা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের নাম শুভম বেলে (২২) ও সন্দীপ খাটিয়া (২৩)। পুলিশ জানিয়েছে, ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৩৬৫ (অপহরণ) ও ৩০৭ (খুনের চেষ্টা)ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Related articles

নবান্নের বৈঠকের পরেই ‘কনফেডারেশন’ পোস্টার সোশ্যাল মিডিয়ায়, টলিপাড়ার পরিবর্তনে সিলমোহর!

টালিগঞ্জ স্টুডিও পাড়ায় ক্ষমতার কাঠামো বদলের ইঙ্গিত স্পষ্ট। 'বিশ্বাস ব্রাদার্স' জমানা শেষ হতেই ফেডারেশন অতীত, এখন চর্চায় শুধুই...

এবার ১২৫ দিনের কাজের সুযোগ গ্রামাঞ্চলে! সূচনা দিলীপের, কোদাল হাতে খাল সংস্কার মন্ত্রীর

রাজ্যে চালু হলো কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প VB-G RAM G (Viksit Bharat – Rozgar And Aajeevika Mission...

জেনেভার যুব শীর্ষ সম্মেলনের মঞ্চে কলকাতার কাউন্সিলর মোনালিসা

ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Councillor Monalisa Bandyopadhyay)। ৫...

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...