Monday, June 8, 2026

ভিন রাজ্যে আটকে পড়াদের ফেরাতে বিশেষ ট্রেন চালাবে রেল

Date:

Share post:

লকডাউনের জেরে যে সমস্ত শ্রমিক, পর্যটক, পড়ুয়া, কর্মী বা চিকিৎসা করাতে গিয়ে যারা অন্য রাজ্যে আটকে পড়েছেন তাদের ফেরাতে উদ্যোগ রেলের। শর্তসাপেক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে রেল মন্ত্রক। এদিন ট্রেন চালানো নিয়ে নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। যেখানে উল্লেখ করা হয়েছে বেশ কিছু নিয়ম-

১. ট্রেনে ওঠার আগে এবং গন্তব্যে পৌঁছানোর পর স্ক্রিনিংয়ের ব্যবস্থা থাকবে।

২. ট্রেনের ভিতরে, প্ল্যাটফর্ম এবং ট্রেনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

৩. এ ব্যাপারে রেল মন্ত্রকের সংশ্লিষ্ট আধিকারিকরা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে যোগাযোগের মাধ্যমে পদক্ষেপ নেবে।

রেল জানিয়েছে, লিঙ্গমপল্লি থেকে হাতিয়া, আলুয়া থেকে ভুবনেশ্বর, নাসিক থেকে লখনউ, নাসিক থেকে ভোপাল, জয়পুর থেকে পাটনা, কোটা থেকে হাতিয়া রুটের ট্রেন চালানো হবে।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...