Thursday, June 18, 2026

করোনা চিকিৎসায় নতুন আশা জাগাচ্ছে ৪০ পয়সার অ্যান্টাসিড ফ্যামোটিডিন

Date:

Share post:

নামমাত্র মূল্যের ওষুধ, সেইসঙ্গে সহজলভ্যও। আমেরিকা ও চিনে করোনা চিকিৎসায় অ্যান্টাসিড ফ্যামোটিডিন প্রয়োগে সাফল্য দেখে ভারতও তা নিয়ে ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছে। দেশে এই ওষুধের পর্যাপ্ত উৎপাদনেও জোর দিচ্ছে মোদি সরকার।

ভারতে ফ্যামোটিডিন যথেষ্ট পরিমাণেই পাওয়া যায়। দাম মাত্র ৪০ পয়সা। সূত্রের খবর, এই ওষুধের উৎপাদন আরও বাড়ানোর জন্য দেশের সরকারি ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে মোদি সরকার।

করোনা চিকিৎসায় আশা জাগাতে পারে অ্যান্টাসিড ফ্যামোটিডিন, নতুন গবেষণায় এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। নিউইয়র্কে করোনা রোগীদের উপরে এই ওষুধের ক্লিনিকাল ট্রায়ালে ভাল ফল পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে। চিনেও এই ওষুধের কার্যকারিতা লক্ষ্য করে ট্রায়াল চালানো হচ্ছে।

ভারতীয় জনৌষধি পরিযোজনা এবং ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটিকে এই ওষুধের গুণমান পরীক্ষা ও উৎপাদন বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গ্যাস, অম্বল সারানোর ওষুধ ফ্যামোটিডিন পেপটিক আলসার, বুকজ্বালা, পেট ব্যথা, খাদ্যনালীর ঘা বা সংক্রমণজনিত রোগ সারাতেও কাজে আসে। নানা ব্র্যান্ড নামে বিক্রি হয় এই ওষুধ, যেমন ভারতে ফ্যামোসিড, মার্কিন যুক্তরাষ্ট্রে পেপসিড।
ফ্যামোটিডিনের উৎপাদন ও করোনা চিকিৎসায় এই ওষুধের ট্রায়াল কীভাবে হতে পারে সেই বিষয়ে ইতিমধ্যেই সরকারি স্তরে একটি জরুরি বৈঠকও হয়েছে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...