Wednesday, April 8, 2026

মুখ্যমন্ত্রী বাঁচান, এক অসহায় জাদুশিল্পীর আবেদন

Date:

Share post:

শিল্পীবন্ধু মুখ্যমন্ত্রী, আপনার নিকট অসহায় জাদুকরদের পক্ষ থেকে আকুল আবেদন, যারা প্রকৃত অর্থে শুধুমাত্র জাদু দেখিয়ে জীবন নির্ভরশীল, তারা আজ বড়ই অসহায়। কারও কাছে হাত পাতার উপায় তাদের নেই, বেঁচে থাকার অবলম্বনটুকু আজ তাদের নেই। অসহায় গরীব কিন্তু কারও কাছে মাথা নত করে চক্ষুলজ্জার কারণে হাত পেতে সাহায্য চাইতে পারছে না। একমাত্র আপনিই পারেন, আমাদের এই অসহায় জাদুকরদের পাশে আপনার ভালোবাসার হাতটি বাড়িয়ে দিতে।

শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, আমরা যারা প্রফেশনাল জাদুকর, তাদের জাদু প্রদর্শনের মাধ্যমেই সংসার নির্ভর করে। আজ আমরা বড় অসহায়। তাই আপনার কাছে বিনীত অনুরোধ, আপনারা আমাদের জন্য সাহায্যের হাত বাড়ান। বাঁচান জাদুকরদের, বাঁচান জাদুশিল্পকে। আজ যারা পয়সাওয়ালা জাদুকর, তারা আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। অসহায় গরীব জাদুকরদের জন্য তাদের কী কিছুই করণীয় নেই! এটা খুবই দুঃখজনক।

জাদুকরদের বাঁচান মুখ্যমন্ত্রী । সরকার আমাদের দিকে হাত বাড়াবেন সেই প্রত্যাশা আপনার কাছে থাকলো। আজ অনেক যাদুকর বন্ধু কিন্তু বর্তমানের ভয়াবহ করোনার পরিস্থিতিতে বড়ই অসহায়। দয়া করুন, বাঁচান জাদুকরদের, বাঁচান জাদুশিল্পীদের ।

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...