Sunday, April 12, 2026

লকডাউন পর্বের পরও শিক্ষা প্রতিষ্ঠানে বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব: কেন্দ্র

Date:

Share post:

লকডাউন পর্ব শেষ হলেও ক্লাসরুমে চালু হবে নতুন নিয়ম। সংবাদ সংস্থাকে এমনই জানিয়েছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। মন্ত্রকের স্কুল এডুকেশন অ্যান্ড লিটেরেসি দফতর এই নয়া নিয়ম তৈরি করছে বলে খবর।

মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানান, লকডাউনের পর শিক্ষা প্রতিষ্ঠান খুললে স্কুল-কলেজ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
সামাজিক দূরত্ব বজায় রাখতে কতটা দূরত্বে এবং কীভাবে বসার ব্যবস্থা করা হবে তা নিয়ে আলোচনা চলছে।

সাধারণত প্রাথমিক বিভাগের ক্লাসগুলি সকালে ও উচ্চ প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের ক্লাস দুপুরে হয়ে থাকে। এডুকেশন অ্যান্ড লিটেরেসি দফতরে এক আধিকারিক বলেন, “পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সামাজিক দূরত্বের দিকে জোর দেওয়া হচ্ছে।”

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...