Wednesday, April 8, 2026

কোটা থেকে বহরমপুর: মধ্যরাতে বাড়ি ফেরা

Date:

Share post:

রাজস্থানের কোটা থেকে ছাত্রছাত্রীদের নিয়ে মধ্যরাতে মুর্শিদাবাদে এসে পৌঁছল বাস।

শুক্রবার রাত এগারোটা নাগাদ আসানসোল থেকে বহরমপুর স্টেডিয়ামে বাস পৌঁছলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অভিভাবকরা। সেখানেই চিকিৎসকেরা থার্মাল স্ক্রিনিং করেন। কারও কোনও উপসর্গ আছে কি না তাও পরীক্ষা করা হয়। মোট পাঁচটি বাস ঢুকছে মুর্শিদাবাদ জেলাতে।

মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর, বহরমপুর বেলডাঙ্গা সহ বেশ কিছু জায়গা পড়ুয়ারা রাজস্থানের কোটাতে পাঠরত। ২০১৯ সালে তাঁরা পড়তে গিয়ে ছিলেন। কিন্তু লকডাউন ফলে সমস্যায় পড়ছিলেন তাঁরা। সোস্যাল মিডিয়া বারবার আবেদন করেন বাড়ি ফিরিয়ে আনার জন্য। অবশেষে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী যোগাযোগ করেন লোকসভা স্পিকার ওম বিড়লা সঙ্গে। রাজস্থান সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে তাঁরা বাড়ি ফিরতে পারেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস সাংসদকে ধন্যবাদ জানিয়েছেন ছাত্রছাত্রীরা ও অভিভাবকেরা।

Related articles

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...